শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘এসকে সিনহা স্বাধীনতা যুদ্ধের সময় পিচ কমিটির সদস্য ছিলেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা স্বাধীনতা যুদ্ধের সময় পিচ কমিটির সদস্য ছিলেন।

তিনি স্বাধীনতা বিরোধী সালাউদ্দিন চৌধুরীর স্ত্রীর সাথে তিন তিন বার দেখা করেছেন। দূনীতিবাজ, শপথ ভঙ্গকারী, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতসহ ১১টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একজন শপথ ভঙ্গকারী আর চোর হিসেবে তিনি আর প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারবেন না। তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন। তাই বিচারপতির চেয়ারে বসার তার কোন অধিকার নেই।

তিনি শনিবার দুপুরে জেলার ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ সব সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে। আর বিএনপি ও তার নেত্রী স্বাধীনতায় বিশ্বাস করে না।

তারা পাকিস্থানের পোষা তোতা পাখি। পাকিস্থান যেভাবে বিবৃতি দেয় খালেদা জিয়াও সেভাবে কথা বলে। মন্ত্রী আরো বলেন, যুদ্ধের সময় যেখানে যেখানে যুদ্ধ হয়েছে সেইসব স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হবে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ