মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কওমি স্বীকৃতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জমিয়তুল উলামার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতি বাস্তবায়নের বিষয় মাজারপূজারী ও বিদআতিদের হাতে ছেড়ে দিলে দেওবন্দী এই শিক্ষাধারা ধ্বংস হবে বলে অভিমত ব্যক্ত করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

সংগঠনের কো অর্ডিনেটর মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত এক বিবৃতিতে জমিয়ত নেতারা বলেন, কওমি শিক্ষাসনদের সিলেবাস তৈরি থেকে শুরু করে সব কাজ তাদেরই করা উচিত। অন্যথায় কওমি শিক্ষায় হযবরল অবস্থার সৃষ্টি হতে পারে।

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবি জানিয়ে জমিয়তুল উলামা নেতৃবৃন্দ বলেন, কওমি শিক্ষাধারা সম্পর্কে অজ্ঞ লোকেরা এ শিক্ষাব্যবস্থাকে কেবল ধ্বংসই করতে পারবে। বাজপাখির নখ কাটার মতোই কওমি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবে মাজারপূজারীরা।

রবিবার (২২ অক্টোবর ২০১৭) সকালে বাংলাদেশ জমিয়তুল উলামার দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর রহীম কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।

বাংলাদেশ জমিয়তুল উলামার নেতারা কওমি স্বীকৃতি বাস্তবায়ন নিয়ে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হয়Ñ দেশের সবশ্রেণিপেশার আলেম-উলামাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

কওমি স্বীকৃতির বাস্তবায়ন: বিভ্রান্তির ৫ কারণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ