শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দলে ৩৩% নারী প্রতিনিধিত্বের বিরোধিতাকারীরা স্বাধীনতা বিরোধী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের বিরোধিতাকারীদের স্বাধীনতা ও সংবিধান বিরোধী আখ্যায়িত করে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন কথিত নারী নেত্রীরা।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে নারী প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপকালে এ মন্তব্য করেন তারা।
সংলাপে দেশের বিভিন্ন ক্ষেত্রের ২২ জন নারী নেত্রী আমন্ত্রণ জানানো হয়। তবে তাতে অংশ নেন মাত্র ১৩ জন।

সংলাপ শেষে নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, নিয়ম অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখতে হবে। যেসব দল এর বিরোধিতা করেছে তাদের গঠনতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, সংবিধানের মূল চেতনার বিরোধী, সব নাগরিকের সমান অধিকারের বিরোধী। তাই ওই সব রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে।

প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক আরোমা দত্ত বলেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনের আগে ও পরে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

এ ছাড়া না ভোটের বিধান প্রচলন, নারী আসনের সরাসরি ভোটে নির্বাচিত করা এবং সবক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান নারী নেত্রীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ