শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিবৃতিতে ইসিকে ১৬ দফা প্রস্তাব জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিবন্ধিত দল হিসেবে সংলাপে অংশ নিতে না পেরে গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে নির্বাচন কমিশনকে ১৬ দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে এসব প্রস্তাব দিয়েছে দলটি।

বুধবার জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম এক বিবৃতিতে এসব কথা জানান।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জানান- জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে ১৬টি প্রস্তাবনা পাঠিয়েছেন।

প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ও এর নিরপেক্ষতা নিশ্চিত করা, প্রশাসনকে নিরপেক্ষ রাখা, সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, নির্বাচনে সেনবাহিনী মোতায়েন, নির্বাচনি এলাকার সীমানা পুনর্বিন্যাস, ভোটার তালিকা হালনাগাদ করা ইত্যাদি। এর বেশিরভাগ প্রস্তাবই ১৫ অক্টোবর বিএনপির দেওয়া প্রস্তাবের মধ্যে ছিল, জাতীয় সংলাপের আয়োজন করা।

প্রসঙ্গত, গত সপ্তাহে জামায়াত ইসির সঙ্গে সংলাপ চেয়ে সিইসিকে চিঠি দেয়। যদিও ইসি কোনও গুরুত্ব দেয়নি। হাইকোর্টের আদেশে দলটির রাজনৈতিক নিবন্ধন স্থগিত রয়েছে। ১৫ অক্টোবর বিএনপির দেওয়া প্রস্তাবের সঙ্গে জামায়াতের বেশিরভাগ প্রস্তাবেরই মিল আছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ