মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বের নামকরা ৬০ অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষকরা সমাজের সবচে মর্যাদাবান মানুষ। তারা শিক্ষার্থীকে পরিচয় করাবেন জ্ঞানের রাজ্যের সঙ্গে। কিন্তু তাদের নামেই যদি পাওয়া যায় শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন অভিযোগ? তাহলে মন্দের বিচার করবে কে?

সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাঙালি আইনজীবি ৬০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছেন যারা যৌন হয়রানির সঙ্গে জরিত। তিনি এটি ফেসবুকে প্রকাশ করার পর অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ভাইরাল হয়ে গেছে।

এই তালিকায় ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়ার বহু নামীদামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম রয়েছে।

এই তালিকাটি যিনি তৈরি করেছেন, সেই রায়া সরকার ফেসবুকে নিজেকে একজন আইনজীবী হিসেবে ব্যাখ্যা করে বলেছেন, তিনি কারাবন্দীদের অধিকার, প্রজনন অধিকার এবং জাতপাতের বিরুদ্ধে আইনি লড়াইয়ে আগ্রহী।

যৌন নির্যাতনকারী শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করার আগে নিজের ফেসবুক ওয়ালে তিনি পোস্ট করেন, ‘আপনারা যদি এমন কোনো শিক্ষক সম্পর্কে জানেন যারা শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে, তাদের নামধাম আমাকে পাঠালে আমি সেটা তালিকায় যোগ করবো।’ এই পোস্ট দেয়ার পরপরই তালিকায় একের পর এক নাম যোগ হতে থাকে।

তালিকায় অন্যান্যদের মধ্যে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১২ জন অধ্যাপকের নাম রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন নয় জন। তালিকায় অভিযুক্ত শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ বাঙালী।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ