শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘জিহাদ বিষয়ক অধ্যায়ের বিরোধীরা অজ্ঞ ও ইসলামবিদ্বেষী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

জঙ্গিবাদকে উৎসাহিত করা হচ্ছে এমন অভিযোগে আলিয়া মাদরাসার পাঠ্যবই থেকে জিহাদ অধ্যায় বাদ দেওয়ার নির্দেশনা ইসলাম বাদ দেয়ার নির্দেশনার শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হুসাইন।

তিনি বলেন, জিহাদ বিষয়ক অধ্যায়ের বিরোধীরা অজ্ঞ ও ইসলামবিদ্বেষী এবং তারা জিহাদ ও সন্ত্রাসের প্রকৃত সংজ্ঞা নিরূপণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন নিঃসন্দেহে।

তিনি বলেন, জিহাদ মানে যুদ্ধ। প্রত্যেক ধর্ম ও দেশের যুদ্ধ যোদ্ধা যুদ্ধনীতি আছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। তারও একটি অনুপম যুদ্ধনীতি আছে। মুসলিম হিসেবে আমাকে ইসলামের যুদ্ধনীতিই জানতে হবে এবং মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, স্কুল কলেজেও জিহাদ বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সেখানে জিহাদের প্রকৃত শিক্ষা নেই বলেই শিক্ষার্থীরা জিহাদের নামে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। মাদরাসার কোন শিক্ষার্থী সন্ত্রাসে জড়িয়ে গেলে সেখানেও দেখা যায় মাদরাসার শিক্ষাসিলেবাস সমাপ্ত না করতে পারার কারনেই সে বিভ্রান্ত হয়েছে।

তিনি সরকারকে এহেন ন্যাকারজনক কাজ থেকে বিরত থাকার আহবান জানান। না হয় তাওহিদী জনতার আন্দোলনের দাবানল জ্বলে উঠবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মাদ্রাসার পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে জিহাদ অধ্যায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ