শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘ত্রাণের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেয়ার নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য দরদ থাকলে এত গাড়ি নিয়ে কক্সবাজার যেতে যা খরচ হবে সেই টাকাটা তাদের দিয়ে দিলেই হতো।

শনিবার মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, গত আড়াই মাস ধরে খালেদা জিয়ার কোনো খবর নেই, হঠাৎ করে রোহিঙ্গাদের ত্রাণের নামে তিন দিনের সফরে দেড়শ গাড়ির বহর নিয়ে যাচ্ছেন কক্সবাজারে, বিমানে করে যেতে পারতেন, তা না করে সড়ক পথে যাচ্ছেন, এতে করে যানজট সৃষ্টি হবে ও জনগণের দূর্ভোগ বাড়বে।

তিনি বলেন, গত সাড়ে আট বছরে তিনি সাড়ে ৮ মিনিটও রাস্তায় বের হননি। রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করে তাদের নামে তিনি রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি করছেন।

সরকারদলীয়রা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে: রিজভী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ