শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সরকারদলীয়রা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী মন্ত্য করেছেন, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিতে যাওয়ার পথে ফেনীসহ কয়েকটি জায়গায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করার জন্য সরকারদলীয় নেতাকর্মীরা দায়ী।

শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা যথারীতি যেসব এলাকা দিয়ে বেগম খালেদা জিয়া যাবেন সেসব জেলার স্থানীয় প্রশাসনকেও অবহিত করেছিলাম। তারপরও আমরা দেখেছি কয়েকটি জায়গায় বিএনপির চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা করা হয়েছে।

রিজভী বলেন, আমাদের দলের চেয়ারপারসন একটি মানবিক কাজের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বিভিন্ন স্থানে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য জড়ো হয়েছেন। জনতার ঢল নেমেছে সড়কগুলোতে। কিন্তু জনতার এই ঢল দেখেই সরকারের মাথা খারাপ হয়েছে।

তারা আবোল তাবোল বকছে এবং বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এতে বিএনপিসহ সংবাদকর্মীরাও আহত হয়েছেন। সরকারের এ নগ্ন হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।

তিনি বেগম জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনকে নিরাপত্তা দেয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দলের সহদফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, কেন্দ্রীয় নেতা জেড মোর্তুজা চৌধুরী তুলা, আব্দুল খালেক, জাসাস নেতা সিরাজুল ইসলাম খান, যুবদল দল নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ