মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আঞ্জুমান ঢাকা মহানগরীর মতিবিনিয় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ঢাকা মহানগরীর এক জরুরী মতিবিনিয় সভা গতকাল (রবিবার) বিকালে ঢাকা মহানগরীর অস্থায়ী কার্যালয় পল্টস্থ মল্লিক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

সভায়, প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইমদাদুল হক নোমানী বলেন, বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে কুরআন মাজীদ সহিহ শুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য আঞ্জুমান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আঞ্জুমান ঢাকা মহানগরীর উপদেষ্টা মাওলানা কারী আব্দুল মালেকের সভাপতিত্বে ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা কারী আশিকুর রহমানের সঞ্চলনায় উক্ত মতিবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা কারী ইমদাদুল হক নোমানী।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা কারী তোফায়েল গাজালী, ঢাকা মহানগরী সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী আব্দুল্লাহ মাহমুদ, আলিম উদ্দিন, আহমাদ অাব্দুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারী মাওলানা ওমর আল-ফারুক, জামিল আহমদ প্রমুখ।

এছাড়াও উক্ত বৈঠকে- ১৭ নভেম্বর শাখা পূণর্গঠন, আগামী জানুয়ারীতে ফুযালা সম্মেলন, শাখা কেন্দ্রসমূহে ঝটিকা সফর, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও পরীক্ষক, পরিদর্শক প্রশিক্ষণ এবং রাজধানীতে আঞ্জুমানের অফিস ও কমপ্লেক্স স্থাপন ও ঢাকা জেলা, মানিকগঞ্জ, গাজীপুর ও নারায়নগঞ্জ কমিটি গঠনের কর্মসূচি গ্রহণ করা হয়।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ