রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাশিয়ার এক বোমা ডুবিয়ে দেবে এক দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। যে ক্ষেপণাস্ত্রের শক্তি নাকি হিরোশিমার বোমার চেয়েও হাজারগুণ শক্তিশালী।

শয়তান-২ নামের এই ক্ষেপণাস্ত্রে যুক্তরাজ্য এবং টেক্সাস ধ্বংস হয়ে যেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির সঙ্গে ১২টি নিউক্লিয়ার ওয়্যারহেড যুক্ত করা সম্ভব।

বৃহস্পতিবার শয়তান-২ বা আরএস-২৮ নামের ক্ষেপনাস্ত্রটি মস্কো থেকে প্রায় ৮শ’ কিলোমিটার দূরে মহাকাশকেন্দ্র প্লেসটেক কসমোড্রোম থেকে উেক্ষপন করা হয়।

নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে এটা ৩ হাজার ৬ শ’ মাইল আকাশে ওড়ে।

রাশিয়ার কুরা অঞ্চলে পড়ে ক্ষেপনাস্ত্রটি। শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় এই তথ্য জানায়। পরমাণু অস্ত্রের পরীক্ষার অংশ হিসেবে একইদিন পরমাণু ডুবোজাহাজ থেকে আরো তিনটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ