মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এক আলেমকে কটাক্ষ করতে গিয়ে ফেঁসে গেলেন বিজেপির মুখপাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে দেশপ্রেম নিয়ে সংখ্যালঘু এক মুসলিম ধর্মীয় নেতাকে কটাক্ষ করতে গিয়ে ফেঁসে গেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নবীন কুমার সিংহ।

একপর্যায়ে ওই আলেম বিজেপি নেতাকে ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। কথামতো বিজেপি মুখপাত্র জাতীয় সংগীত গেয়ে নিজের দেশপ্রেম প্রমাণ করতে এগিয়ে আসেন।

কিন্তু নবীনকুমারের কণ্ঠে ‘বন্দে মাতরম’ শুনে লোকজনের মধ্যে হাসির রোল ওঠে।

সম্প্রতি বেসরকারি জি সালাম টিভির এক অনুষ্ঠানে যোগ দেন ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) সদস্য মুফতি ইজাজ আরশাদ কাসমি ও বিজেপির মুখপাত্র নবীনকুমার সিংহ।

সেখানেই দেশপ্রেম নিয়ে তীব্র বাদানুবাদের পর জাতীয় সংগীত গাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে ফেঁসে যান নবীন কুমার। তিনি একাধিক ভুল শব্দ ও ভুল সুরে ‘বন্দে মাতরম’ গান।

পরে এ অনুষ্ঠানের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ