শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিএনপি ষড়যন্ত্রে অপরিপক্ক তাই ধরা খেয়ে গেছে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি সব সময় ষড়যন্ত্র করে, কিন্তু তারা ষড়যন্ত্রে অপরিপক্ক। তাই এবার তারা নিজেদের ফাঁদে ধরা খেয়ে গেছে।

আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের অস্থায়ী কার্যালয়ে জেলহত্যা দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া নাকি অসুস্থ। তিনি রোহিঙ্গাদের দেখতে গেলেন গাড়িতে। এতটা লম্বা পথ বিমানেই যেতে পারতেন। কিন্তু একজন অসুস্থ মানুষ কিভাবে এতো পথ গাড়িতে গেলেন।

গাড়ি বহরে হামলা প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া উখিয়ায় অবস্থান করলেন। তখন কোন হামলা হয়নি। কিন্তু আসার পথে তার গাড়ি বহরের পিছনের গাড়িতে আগুন। অথচ তার কোন নেতাকর্মী আহত হয়নি। এই ষড়যন্ত্রের পিছনে খালেদা, ফখরুল যেই থাক তাদের বিচারের আওতায় আনা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ