রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘শুধু আমার বিরুদ্ধে মামলাগুলো রকেটের গতিতে চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা হুমকি দিচ্ছে- আমাকে রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় করে দেয়া হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমনটাই অভিযোগ করলেন আদালাতে দাঁড়িয়ে।

এছাড়াও তিনি তার উপর করা মামলাগুলো নিযে বলেন, শুধু আমার বিরুদ্ধে মামলাগুলো রকেটের গতিতে ছুটে চলছে।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে অসমাপ্ত বক্তব্যকালে এ দাবি করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন,  আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার নীলনকশা প্রণয়ন করছে ক্ষমতাসীনরা।

তিনি বলেন, আমার মাঝেমধ্যে মনে হয়, শেখ হাসিনার কাছে জাদুরকাঠি আছে। সেই জাদুরকাঠির ছোঁয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম-চাঁদাবাজিসহ সব মামলা সরকারে আসার পর উঠে গেছে অথবা খারিজ হয়ে গেছে।

আমাদের কারো হাতেই তেমন কোনো জাদুরকাঠি নেই। কাজেই আমাদের বিরুদ্ধে করা মামলাগুলো সচল হয়েছে এবং আরো নতুন নতুন মামলা হচ্ছে।

খালেদা জিয়া আরও বলেন, অথচ দেশে কত গুরুত্বপূর্ণ মামলা বছরের পর বছর ঝুলছে। শুধু আমার বিরুদ্ধে মামলাগুলো রকেটের গতিতে ছুটে চলছে। যেন কেউ পেছন থেকে তাড়া করছে— শিগগির শেষ কর, একটি রায় দাও। অনেক মন্ত্রীকে বলতে শুনেছি- আমাকে দণ্ড দিয়ে কাশিমপুর কারাগারে পাঠাবে।

আদালতকে উদ্দেশ্য করে বিএনপি নেত্রী বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীদের অনেক সদস্য এবং শাসক দলের অনেক নেতা আমাকে দোষী সাব্যস্ত করে বক্তব্য দিয়েছেন। আমাকে অভিযুক্ত করে বিরূপ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা এসব মামলার রায় কী হবে, তা আগাম জানেন।

খালেদার গাড়িতে হামরায় বিএনপির ১৩ নেতা আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ