রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৫ জেলেকে সাগরে ফেলে ট্রলার কেড়ে নিলো মিয়ানমার পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ৫ বাংলাদেশি জেলেকে সাগরে ফেলে ট্রলার কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাফনদী থেকে ওই পাঁচ জেলেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

শুক্রবার ভোর ৪টার দিকে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, রোভেল (২৫), মো. ইলিয়াছ (২২), নাজিম উদ্দিন (২৬), সৈয়দ উল্লাহ (৩০) ও আলমগীর (৩০)। জেলেদের বাড়ি টেকনাফ সাবরাং বাহারছড়ায়।

তারা জানান, শুক্রবার ভোরে বাংলাদেশে জলসীমায় সাগরে মাছ ধরতে থাকে তারা। এমন সময় বিজিপির একটি স্পিড বোটে এসে অস্ত্র তাক করে তাদের ঘিরে ফেলে। পরে মারধর করে তাদের সাগরে ফেলে দিয়ে মাছসহ ট্রলার নিয়ে চলে যায় তারা।

জেলেরা আরও জানান, সাগর থেকে সাঁতরে নাফনদীর শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার কাছাকাছি পৌছলে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম  আরিফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নাফনদী থেকে ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে নাফনদীতে মাছ শিকার বন্ধ রাখা হয়েছে। কিন্তু তারা প্রশাসনের নির্দেশ অমান্য করে মাছ শিকারে নামে টাকা লোভে রোহিঙ্গাদের আনতে গিয়েছিল বলে তাদের ধারণা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ