রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে কাজ করছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন-সিপিএ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ।

সম্মেলনের এবারের মূল প্রতিপাদ্য, ‘কনটিনিউনিং টু এনহ্যান্স দ্য হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামেন্টারিয়ানস’।

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে দারিদ্র্য, ক্ষুধামুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় সংসদ, নানা স্তরের স্থানীয় সরকারসহ আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছি।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অতন্দ্র প্রহরী স্বাধীন এবং শক্তিশালী গণমাধ্যম। বিগত বছরগুলোয় বাংলাদেশের গণমাধ্যম ব্যাপকভাবে বিকশিত হয়েছে।

সিপিএভুক্ত ৫২টি দেশের মধ্যে ৪৪টি দেশের ১১০টি ব্রাঞ্চের জনপ্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিয়েছেন।সম্মেলন চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।

সিপিএ ও বাংলাদেশ জাতীয় সংসদ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করছে। সিপিএ’র মূল সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন (বিআইসিসি) কেন্দ্রে হবে। অন্যান্য সভা ইতোমধ্যে হোটেল রেডিশন ব্লু’তে অনুষ্ঠিত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ