রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টেক্সাসে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক গির্জায় ভয়াবহ বন্দুক হামলা হয়েছে। হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিং শহরের ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই উইলসন কাউন্টি কমিশনার আলবার্ঠ গামেয জুনিয়র প্রথমে ২৭ জনের নিহত হওয়ার খবর সিবিএস নিউজকে জানিয়েছিলেন। তারপর ২০ জন নিহত হওয়ার খবর জানায় পুলিশ।

তবে সর্বশেষ গভর্নর মি অ্যাবট সংবাদ সম্মেলনে ২৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, ওই অঙ্গরাজের‍্য ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি।

ঘটনার পরপরই হামলাকারীও নিহত হয়েছে, তবে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে নাকি সে আত্মঘাতী হয়েছে তা নিশ্চিত নয়।

স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে সন্দেহভাজন হামলাকারী চার্চে ঢুকে গুলি ছুড়তে শুরু করে । সে বছর কুড়ি বয়সের একজন শ্বেতাঙ্গ তরুণএবং তার পরনে কালো রংএর পোশাক ছিল।

এমনই বর্ণনা দেন টেক্সাসের পাবলিক সেফটি ডিপার্টমেন্টএর মুখপাত্র।।

হামলাকারী গুলিবর্ষণ শুরু করলে তার হাত থেকে একজন স্থানীয় ব্যক্তি রাইফেল কেড়ে নেয় এবং তার দিকে গুলি ছোড়ে। এরপর বন্দুকধারী একটি গাড়িতে চড়ে পালিয়ে যেতে উদ্যত হয়।

পুলিশ তাকে গাড়ির ভেতর মৃত অবস্থায় পায়।

এফবিআইর কর্মকর্তারা বলছেন, এখনও পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

ক্যারি মাতুলা নামে একজন প্রত্যক্ষদর্শী এনবিসি নিউজকে বলেন, ‘আমরা সেমি-অটোমেটিক বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছি। আমরা চার্চটি থেকে ৫০ গজ দূরে ছিলাম’।

হামলার ঘটনার পরপরই এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, এফবিআই এবং আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তিনি জাপান থেকে পরিস্থিতির খবরাখবর রাখছেন ।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ