শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেয়ার জন্যে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল প্রমীলা পাটেন সচিবালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিয়ানমারের গণনির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছেন। তাঁর নির্দেশে খুবই স্বল্প সময়ের মধ্যে সরকার তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করছে।

বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থাও সরকারকে সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে কক্সবাজারের উখিয়া ও বান্দরবানে ৭৪টি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে। শতাধিক চিকিৎসক ও প্রায় ৭শ’ স্বাস্থ্যকর্মীকে প্রেষণে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ