শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা ১১ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার তারিখ পিছিয়ে শনিবার (১১ নভেম্বর) নির্ধারণ করা হয়েছে।কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সভার কারণে ৭ তারিখ অনুষ্ঠিতব্য সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা সমাবেশের তারিখ পরিবর্তনের কথাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা করার কথা ছিলো। কিন্তু কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভার কারণে তা পেছানো হয়েছে।

তিনি বলেন, যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হবে।
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এরইমধ্যে দিবসটি উপলক্ষে ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ