শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে কামিল (স্মাতকোত্তর) ১ম পর্ব (অনিয়মিত) ও ২য় পর্ব পরীক্ষা-২০১৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে কামিল (স্মাতকোত্তর) ১ম পর্বের পাশের হার শতকরা ৯৩.৭০ শতাংশ এবং কামিল (স্মাতকোত্তর) ২য় পর্বের পাশের হার ৯৭.৮৩ শতাংশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী।

ফলাফল প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস (মাদ্রাসা সেল) এর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রপাপ্ত) এ এক আযাদ লাভলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর.সারাদেশে ২১৫টি কামিল মাদ্রাসার অধীনে মোট ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বে ৮২৫ জন এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্বে ১৭ হাজার ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে কামিল ১ম পর্বে ৭৭৩জন এবং ২য় পর্বে ১৬ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, কামিল পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ