রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গাদের ফেরাতে শীঘ্রই নতুন চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গাদের ফেরাতে শীঘ্রেই নতুন চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।

শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘রোহিঙ্গা ক্রাইসিস: অপশন ফর বাংলোদেশ’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, “চলতি মাসের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন। এরপর দুই দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে। এরপর রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে দুদেশের মধ্যে একটি চুক্তি হতে পারে।”

দীর্ঘদিন ধরে চার লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসার পর সম্প্রতি আরও ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেওয়ার পর তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি জোর আহবান জানায় বাংলাদেশ সরকার।

আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনার মুখে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির এক মুখপাত্র বাংলাদেশ সফর করে যান। এরপর ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও দেশটি সফর করে এসেছেন।

এসব আলোচনা থেকে রোহিঙ্গাদের ফেরাতে দুই দেশের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার বিষয়ে দুই দেশ একমত হয় বলে গণমাধ্যমে জানায় সরকার।

আলোচনায় পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, “মিয়ানমারের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক বজায় রেখেই রোহিঙ্গা ইস্যু সমাধান করতে হবে। একইসঙ্গে একটি শান্তিপূর্ণ সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। একাজে সফল হব বলেও আমরা প্রত্যাশা করি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ