মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাঙ্গেরিতে কোনো মসজিদ হতে দেয়া হবে না: শাসক দলের সংসদ নেতা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

হাঙ্গেরিতে কোনো মসজিদ হতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল ফিদেজের একজন সিনিয়র নেতা।

ফিদেজের সংসদীয় দলের প্রধান গ্রেগলি গুলেস গত শুক্রবার ইকো টিভি টকশোতে এমন মন্তব্য করেছেন।

টিভি টকশোতে তিনি সাম্প্রতিক নিউইয়র্ক হামলা বিষয়ে আলোচনা করার সময় এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘হাঙ্গেরিতে কোনো মসজিদ হতে দেয়া হবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত কথা চিন্তা করে এটা হতে দেয়া হবে না। এখানে মসজিদ হলে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে।’

তিনি পশ্চিম ইউরোপরে প্রতি অভিযোগ করে বলেন, ‘পশ্চিম ইউরোপে এ হুমকি রোধে কিছু করে নি। এজন্য উগ্রপন্থী ইসলামিস্টরা তাদের মাথায় সওয়ার হয়েছে।

https://cdni.rt.com/files/2016.11/article/583d9b02c361889c508b45d3.jpg

হাঙ্গেরির বিমর্ষ মুসলিম

ধারণা করা হয়, প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পর দেশের দ্বিতীয় ক্ষমতার তিনিই।

তবে ‘দ্য হাঙ্গেরিয়ান মুসলিম ডিফেন্স লিগ’ শনিবারই গ্রেগলির এ বক্তব্যের প্রতিবাদ করেছে। তারা বলেছে, এমন বক্তব্যের ফলে সমাজে ইসলাম চর্চা ক্ষতিগ্রস্থ হবে। অথচ জনগণের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার রয়েছে।

তারা আরও বলেছে, ‘গত বছর হাঙ্গেরিতে ইসলাম পদার্পনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত ছিলেন। এখন তিনি কিভাবে এ নিষেধাজ্ঞা আরোপের কথা বলতে পারেন। যা মৌলিক মানবাধিকার, ই্উরোপীয় আইন ও দেশীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক।

সূত্র : দ্য বুদাপেস্ট বিকন

ভিডিও দেখুন :


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ