রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকাকে সেফ সিটি করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকাকে সেফ সিটি বা নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে সরকার।

আজ সোমবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানে একটি হোটেলে রেডিও স্পাইস ডিএমপি ট্রাফিক আপডেট সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঢাকাকে সেফ সিটি করার পরিকল্পানা করছে সরকার। দেশের বড় সিটিগুলোও সেফ সিটি করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষামূলকভাবে ঢাকা সিটিকে, এরপর চট্টগ্রাম সিটিকে সেফ সিটি করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ কিন্তু ছোট পুলিশ নয়। বিশাল পুলিশ বাহিনী এখন। গত নয় বছরে ৮০ হাজার পুলিশ নিয়োগ হয়েছে। সব মিলিয়ে এখন পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা প্রায় দুই লাখ।

এ সময়  অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ট্রাফিক পুলিশ অমানবিক পরিশ্রম করে যাচ্ছে। আমাদের দেশে অল্প সড়ক, অধিক যানবাহন রয়েছে। স্কুল-কলেজ সব মিলিয়ে ট্রাফিকের যে অবস্থা তাতে যানজট কমানো কোনোভাবেই সম্ভব না।

তবে আমরা চেষ্টা করছি,  নিয়মের মধ্যে রেখে নগরবাসীর ভোগান্তি কমাতে। রাজধানীতে প্রতিদিন তিন শিফটে তিন হাজার পুলিশ যানজট নিরসনের জন্য কাজ করে। পুলিশের আন্তরিকতা আছে তাঁদের কাজের প্রতি। নগরবাসী সহযোগিতা করলে যানজট নিরসন সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া,  ডিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, ডিএমপি ট্রাফিক (দক্ষিণ) বিভাগের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, রেডিও স্পাইসের  প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনীম বর্ষা ইসলাম (আরজে তাজ) প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ