মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

রসিক নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনিত মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জয়নাল আবেদিন
রংপুর প্রতিনিধি

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা আলহাজ্ব এটিএম গোলাম মোস্তাফা বাবু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

গতকাল ১৫ নভেম্বর বুধবার  বিকেলে রংপুর  নির্বাচন কমিশনার কার্যালয়ে রিটার্ননিং কর্মকর্তা জনাব সুভাষ চন্দ্র সরকার এর হাতে মনোনয়ন পত্র জমা দেন

জানা গেছে, গত সিটি নির্বাচনে গোলাম মোস্তফা ১৬ হাজার ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেন। তার প্রত্যাশা এবার তিনি জয়ের দেখা পাবেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব?  এ বিষয়ে তিনি বলেন, গতবার আমাদের প্রস্তুতি কিছু ত্রুটি ছিলো। এবার তা সংশোধনের চেষ্টা করছি। এবারের প্রচার-প্রচারণাও বেশ জোরালো।’

তিনি আরো বলেন, গতবারের নির্বাচন থেকে এবারের নির্বাচন ভিন্ন হবে কারণ, আমরা গত সিটি নির্বাচনের পর থেকে এ পর্যন্ত পরিকল্পিতভাবে কাজ করে আসছি। শুধু নির্বাচন কেন্দ্রিক নয়; বরং সারা বছরই আমরা জনসেবামূলক কাজ করেছি।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি জনাব মাহমুদুর রশিদ রিপন,মহানগর সেক্রেটারি আব্দুর রহমান ফারুকি,সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, মহানগর মুজাহিদ কমিটির সেক্রেটারি জনাব একরামুল হক,ইসলামী যুব আন্দোলন জেলার প্রচার সম্পাদক যুবনেতা জয়নাল আবেদীন, প্রমুখ।

প্রসঙ্গত, এটিএম গোলাম মোস্তফা রংপুর শহরেই জন্মগ্রহণ করেছেন এবং এখানেই বেড়ে উঠেছেন তিনি। রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স করেছেন রাষ্ট্র বিজ্ঞান থেকে। কিছুদিন শিক্ষকতা করার পর এখন তিনি একজন ব্যবসায়ী।

উল্লেখ্য,  মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। যাচাই-বাছাই  হবে ২৫ ও ২৬ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৭ থেকে ২৯ নভেম্বর। আপিল নিষ্পত্তি করা হবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ ডিসেম্বর।

এছাড়াও, এবারের রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। নির্বাচনে সম্ভাব্য কেন্দ্র ধরা হয়েছে ১৯৬টি। তবে নবগঠিত এ সিটির প্রথম নির্বাচনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ১২৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১৪ জন।
আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ