মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাল মঞ্জুরি কমিশনের সঙ্গে হাইআতুল উলয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

আগামীকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে বৈঠক করবেন হাইআতুল উলয়ার প্রতিনিধি দল।

রাজধানী আগারগাঁওয়ে মঞ্জুরী কমিশনের কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে হাইআতুল উলয়া ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ গ্রহণ করবেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ হলেন,  আল্লামা আবদুল হালীম বোখারী,  মুফতী মোঃ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি রুহুল আমীন, মাওলানা এনামুল হক, মুফতি আরশাদ রাহমানী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মাহফুজুল হক ও মুফতী নুরুল আমীন।

মঞ্জুরী কমিশনের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করবেন।

হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের অন্যতম সদস্য মুফতি আরশাদ রাহমানী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাইআতুল উলয়ার আইনী খসড়া সামনে রেখেই বৈঠক আলোচনা হবে।

প্রতিনিধি দলের অপর সদস্য মুফতি মোহাম্মদ ওয়াক্কাস আওয়ার ইসলামকে বলেন, ‘কোনো দাবির বিষয় না; দারুল উলুম দেওবন্দের ৮ মূলনীতি ও সরকার ঘোষিত গেজেটের সমন্বয় করে কিভাবে দ্রুততম সময়ে সনদের মান বাস্তবায়ন করা যায়, তা নিয়ে ইউজিসির সঙ্গে পারস্পারিক মতবিনিময় করা হবে।’

ইউজিসির সঙ্গে হাইআতুল উলইয়ার প্রতিনিধি দলের বৈঠক ২০ নভেম্বর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ