রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জেদ্দার আবাসিক হোটেলে ‘মিউজিক পার্টি’র উপর নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের সমুদ্র উপকুলীয় শহর জেদ্দার আবাসিক হোটেলগুলোতে সব ধরনের মিউজিক পার্টির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার৷

সৌদি গণমাধ্যম বলছে, সৌদি বাদশাহর উপদেষ্টা ও মক্কা রিজনে’র প্রধান প্রিন্স খালিদ আল ফয়সালের পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়৷ যাতে বলা হয়েছে, জেদ্দা শহরে অবস্থিত আবাসিক হোটেলগুলোতে কোনো ধরনের গান-বাদ্যের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না৷

সৌদি গণমাধ্যম সূত্র মতে, নিষেধাজ্ঞা জারি করার পূর্বে জেদ্দার গভর্নর মক্কার আমীরের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছিলেন যে, জেদ্দার অনেক আবাসিক হোটেলে লাইসেন্স বা অনুমোদন ব্যতীতই মিউজিক পার্টির আয়োজন করে চলেছে৷ এমনকি সেগুলো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হচ্ছে৷

সরকারি ভাষ্য মতে, হোটেল মালিকদেরকে নতুন লাইসেন্স নেয়ার আগ পর্যন্ত সব ধরনের মিউজিক কনসার্ট ও গান বাদ্যের অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে৷

সূত্র:আরব দুনিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ