মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কওমি স্বীকৃতি : আইনী রূপরেখা চূড়ান্ত করতে বিকেলে ‘সাব কমিটি’র বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

কওমি শিক্ষা সনদের মানকে আইনী কাঠামো দিতে আজ প্রথম বৈঠকে মিলিত হচ্ছেন ‘গতকাল হাইআতুল উলয়া’ ও মঞ্জুরী কমিশনের যৌথ বৈঠকে গঠিত সাব কমিটি।

আজ বিকেল ৩টায় রাজধানী ঢাকার আগারগাওয়ে মঞ্জুরী কমিশনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

‘সাব কমিট’র অন্যতম সদস্য ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘গতকালের বৈঠকে গঠিত ‘সাব কমিটি’ আজ একত্র হবেন এবং তারা হাইআতুল উলয়ার উপস্থাপিত আইনী খসড়া চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করবেন।’

কবে নাগাদ চূড়ান্ত করা যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আজও হতে পারে আবার দেরিও হতে পারে। পারস্পারিক আলোচনা ও পর্যালোচনার বিষয় ঠিক সময় বলা যাবে না।’

কমিটিতে রয়েছেন, ইউজিসি থেকে একজন সদস্য (নাম চূড়ান্ত নয়), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবদুর রশিদ, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার সভাপতি মুফতি রুহুল আমিন, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী ও বেফাকের কেন্দ্রীয় সদস্য মুফতি নূরুল আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ