রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

১২ রবিউল আউয়াল পালন নিয়ে প্রচারিত সংবাদের কঠোর প্রতিবাদ সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি সরকার খাদিমুল হারামাইন আশ্ শরিফাইনের বরাত দিয়ে বলেছে, ‘আমরা পাকিস্তানের করাচি থেকে প্রকাশিত  ১২ই রবিউল আউয়াল সংক্রান্ত সংবাদের জোরালো প্রতিবাদ করছি৷

প্রচারিত ওই সংবাদে  বলা হয়েছিলো, ‘১২ রবিউল আউয়াল উপলক্ষ্যে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার এবং খুব জাঁকজমকের সাথে ১২ই রবিউল আউয়াল দিবসটি পালন করবে সৌদি আরব৷’

‘দারুল ইসলাম গ্রুপ সৌদি আরবে’র চিপ এক্সিকিউটিভ আবদুল মালিক মুজাহিদ এক ভিডিও বার্তায় পরিস্কার ভাষায় বলেছেন, একটি নির্দিষ্ট লোবি কেবল সৌদি আরবের বদনাম করার জন্য ভুল ও বাস্তবতা বিবর্জিত খবর ছেপেছে এবং তা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে৷

আবদুল মালিক মুজাহিদ কঠোর প্রতিবাদ করে আরো বলেন, সৌদি আরব ইতোপূর্বে কখনো ১২ই রবিউল আউয়াল পালন করেনি, বর্তামানেও পালন করবে না এবং ভিষ্যতেও এই দিবস পালনের কোনো সম্ভবনা নেই৷

সৌদি আরবে আইন প্রণয়ন করা হয়েছে পবিত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী৷ এদেশে ইসলামে যা নেই তা পালন করার কোনো প্রশ্নই আসে না

খবর: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ