শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মুফতি আমিনী রহ. জীবন ও কর্ম শীর্ষক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৩ ডিসেম্বর ২০১৭ মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা উপলক্ষে লালবাগ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব খেলাফত কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে।

বৈঠকে ২৯ নভেম্বর সকাল ৭ টায় লালবাগ কেন্দ্রীয় কার্যলয়ে মুফতি ফজলুল হক আমিনী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা বাস্তবায়নের লক্ষে ব্যাপকভাবে এক জরুরি বৈঠকের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ইসলামী যুব খেলাফত বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে সারাদেশে বেগবান ও গতিশীল করার জন্য কেন্দ্রীয় কাউন্সিল করার প্রস্তাব পেশ করেন নেতৃবৃন্দ।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুব খেলাফতের ভূমিকা কি হবে এই বিসয়ে আলোচনা করা হয় বৈঠকে।

এছাড়াও বৈঠকে কুফর একটি দৈনিক পত্রিকায় ইসলামী ঐক্যজোটকে নিয়ে বিভ্রান্তিকর নিউজের ব্যাপারে নিন্দা পেশ করেন নেতৃবৃন্দ। তারা জাতিকে বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ করেন।

বৈঠকে দেশের তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবর মুফতি আমিনী রহ. কে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জাতীয় পার্টির এম.পি জিয়াউল হক মৃধার বেয়াদবিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, এম.পি জিয়া মুফতি আমিনী রহ. কে নিয়ে এমন মন্তব্য করায় এদেশের তৌহীদী জনতার হৃদয়ে আঘাত লেগেছে। এই বেয়াদবির কারণে তিনি আল্লাহর গজবে নিপতিত হবেন।

সভায় সভাপতিত্ব করেন মুফতি সাখাওয়াত হুসাইন। সঞ্জালনায় ছিলেন মুফতি জুনায়েদ গুলজার।

বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আবুল খায়ের বিক্রমপুরী, মাওলানা গাজী হেদায়েতুল্লাহ মীর, মুফতি শামছুল আলম, মুফতি মনজুর মুজিব, মুফতি মানছুরুল হক, মাওলানা আল আমিন মামুন, মুফতি শামছুল হক, ক্বারী ওয়াসিক বিল্লাহ্, মুফতি শহিদুল আনওয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ