শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রসিকে মেয়র-কাউন্সিলর পদে ৩০৬ জনের মনোনয়নপত্র জমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে বুধবার শেষদিনে মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৭ জন এবং সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ২২৬ জনসহ মোট ৩০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহায়ক কর্মকর্তা আবু সাঈম জানান, বুধবার পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের শরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলা ও নাজমুল আলম নাজু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, বাসদের আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ার, একেএম আব্দুর রউফ মানিক, সুইটি আনজুম, শাকিল রায়হান, মেহেদী হাসান বনি, বীরপ্রতীক আব্দুল মজিদ, এনপিপির সেলিম আখতার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭ জন মনোনয়ন এবং সাধারণ কাউন্সিলর পদে ২২৬ জন মনোনয়ন নিয়ে জমা দিয়েছেন।

এদিকে, মনোনয়নপত্র উত্তোলন করলেও আওয়ামী লীগ নেতা রাশেক রহমান তা জমা দেননি।ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের শেষ দিন ২২ নভেম্বর। বাছাই ২৫ ও ২৬ নভেম্বর।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর।এই নির্বাচনে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। ১৯৬টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৭টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সুভাস চন্দ্র সরকার জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আচরণবিধির ব্যপারে কোনো প্রার্থীকে ছাড় দেয়া হবে না।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ