শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ফটিকড়িতে সিএনজি-মোটর সাইকেল সংঘর্ষ, গুরুতর আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কে দৌলতপুর ছৈয়দ ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয় পয়েন্টে সিএনজি-মোটর সাইকেল সংঘর্ষে গুরুতর আহত হয়েছে মোটর সাইকেল আরোহী।

আহত যুবকের নাম মোঃ এরশাদ (৩৫)। তিনি ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ডের রাঙ্গামাটিয়া মাহালিয়া টিলা টেন্ডলের বাড়ীর নুরুল ইসলামের ছেলে। তিনি দুবাই প্রবাসী।

গতকাল সন্ধ্যা ৬টায় এ মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের দৌলতপুর ছৈয়দ-ছৈয়দা উচ্চ বিদ্যালয় পয়েন্টে সামনের গাড়ী ক্রস করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষ হয় মোটর সাইকেলের।

এ সংঘর্ষে মোটর সাইকেল আরোহী এরশাদ এর মাথা থেকে প্রচুর পরিমান রক্তক্ষরণ হলে স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে ছাড়পত্র দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

সদর হাসপাতাল থেকে তাকে চমেকে নিয়ে যায় স্থানিয় সমাজসেবী সংগঠন "এসো মানবকল্যাণে কিছু করি"র নেতৃবৃন্দ।

পরে আহত এরশাদ এর পরিচয় নিশ্চিত হলে তার স্বজনদের খবর দেয়া হয় ।

স্বজনরা জানায় তাকে প্রথমে চমেকের ২৮নং কেবিনে ভর্তি করা হলেও এখন আইসিউতে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ