শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ব্যক্তিগত প্রোগ্রাম না থাকলে চরমোনাই মাহফিলে যেতাম: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, অতীতে আমি চরমোনাই মাহফিলে গিয়েছি। এবারও আমার ব্যক্তিগত প্রোগ্রাম না থাকলে যেতাম।

চরমোনাই মাহফিলে আমন্ত্রণ জানানো হলে তিনি আরও বলেন, একাধিক পোগ্রাম থাকার কারণে আমি এবার আপনাদের মাহফিলে যেতে পারছি না! তবে সামনেও সুযোগ হলে ইনশাআল্লাহ যাবো।

গত ১৮ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়জী তার সঙ্গে সাক্ষাৎ করে আগামী মাহফিলের আমন্ত্রণ জানালে তিনি অভিব্যক্তি প্রকাশ করেন।

এদিন আল্লামা নুরুল হুদা ফয়েজী উত্তর চট্রগ্রামে অবস্থিত বড় মাদরাসাগুলো এবং উলামায়ে কেরামদের সাথে সাক্ষাত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জননেতা আল্লামা আতিকুল্লাহ বাবুনগরী, সহ-সভাপতি মাওলানা মতিউল্লাহ নূরী, জাতীয় উলামা মাশায়েখ আয়িম্মা পরিষদ চট্রগ্রাম মহানগরের নেতা মাওলানা আমজাদ হোসাইন পাহাড়ী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মাদ মোরশেদ কারিমী।

উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর চরমোনাইয়ের বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ