রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘বঙ্গবন্ধুর নামে যারা চাঁদাবাজি করে, দখল করে, আমরা তাদের ঘৃণা করি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বঙ্গবন্ধুর নামে যারা চাঁদাবাজি করে, দখল করে, এ ধরনের সংগঠন আমাদের দরকার নেই। আমরা এদের ঘৃণা করি। এদের তিরস্কার করি। বঙ্গবন্ধুর সততা ও সাহস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

শনিবার সকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় ‘৭ মার্চ: আলোকের ঝরনাধারা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি।

ওবায়দুল কাদের বলেন, মানুষের ভালোবাসার চেয়ে একজন রাজনীতিকের জীবনে বড় কিছু নেই। মানুষের ভালোবাসা পেতে হলে সৎ হতে হবে, মাটির কাছে যেতে হবে। আমরা রাজনীতিকরা যদি দুর্নীতিমুক্ত থাকি, দেশে দুর্নীতি স্বয়ংক্রিয়ভাবে অর্ধেক কমে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্বস্বীকৃত সৎ রাজনীতিবিদ। সততার দিক থেকে তিনি বিশ্বের তৃতীয় প্রধান নেতা। পরিশ্রমের দিক থেকে প্রধানমন্ত্রী বিশ্বের পঞ্চম প্রধান নেতা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ