রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ডের সদস্যপদ পেলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বাংলাদেশ জাতিসংঘের নীতিনির্ধারণী সংস্থা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ডের (আইডিবি) সদস্য নির্বাচিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) অস্টিয়ার ভিয়েনায় জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ১৭তম সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ প্রথমবারের মতো এ বোর্ডের সদস্য হলো।

জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনে দুটি নীতিনির্ধারণী সংস্থার একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ড (আইডিবি)।

ভিয়েনা থেকে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিবির ৫৩ সদস্য চার বছরের মেয়াদে নির্বাচিত হয়। তারা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকাণ্ড মনিটর করে এবং সুপারিশমালা প্রদান করে।

এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে ফিলিপাইন, সৌদি আরব, ভারত, ইরান ও পাকিস্তানও আইডিবির সদস্য নির্বাচিত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ