রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আরব শাসকদের মুখোশ খুলে দিলো ইসরাইলি দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আরব শাসকদের মুখোশ খুলে দিলো জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি দূত ড্যানি ড্যানন। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কূটনৈতিক সম্পর্ক নেই এমন ১২টি আরব দেশের সঙ্গে তাদের উষ্ণ সম্পর্ক রয়েছে।

ড্যানন বলেন, অতীতের হিসেব পাল্টে গেছে। আগে আমাদেরকে সব আলোচনা থেকে দূরে রাখা হতো। এখন প্রতি সপ্তাহে আমাদের মধ্যে আলোচনা হয়।

তিনি আরও বলেন, ‘আরব শাসকরা বুঝতে পেরেছেন ইসরাইল রাষ্ট্র আঞ্চলিক সমস্যা নয়; সমস্যার সমাধান। এ কারণেই তাদের সাথে আমাদের সম্পর্কের উঞ্চতা। যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী রাষ্ট্রদূত এমন সময় এ তথ্য প্রকাশ করলেন যখন মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর লক্ষ্যে ইসরাইলের সঙ্গে সৌদি আরব গোপন সম্পর্ক স্থাপন করেছে বলে খবর প্রকাশ পেয়েছে।

১৪ নভেম্বর লেবাননের দৈনিক ‘আল-আখবার’ সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে লেখা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের একটি গোপন চিঠির বিবরণ প্রকাশ করে। ওই চিঠিতে জনরোষ ফুঁসে ওঠার আশঙ্কা থাকা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা তুলে ধরা হয়।

চিঠির একাংশে বলা হয়, ‘আমি আপনার কাছে সৌদি রাজতন্ত্রের সঙ্গে ইসরাইল রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের পরিকল্পনার খসড়া পেশ করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে এ সম্পর্ক স্থাপিত হবে এবং বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে।’

অবশ্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত প্রকাশ্যে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনার কথা স্বীকার করেননি।

মিসরের সিবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কোনো ধরনের সম্পর্ক নেই।’

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ