রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

`ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিস্তিনি জনগণের শান্তি ও ন্যায়বিচারের জন্য অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসের প্রাক্কালে এক বাণীতে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণ অধিকার, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গত পাঁচ দশকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দেশে ফিরে আসা এবং তাদের সম্পদ ফিরিয়ে আনার অধিকারের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংস আক্রমণ ও মানবাধিকার লংঘন এবং অবৈধ বসতি স্থাপন, বসতি সম্প্রসারণ পরিকল্পনা এবং দখলদার বাহিনীর অন্য যে কোন কার্যক্রমের নিন্দা জানায়।

তিনি বলেন, বাংলাদেশ ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানায়। নিরাপত্তা পরিষদে সিদ্ধান্তে বলা হয়, পূর্ব জেরুজালেম সহ ১৯৬৭ সালে দখল করা ফিলিস্তিন ভূখণ্ডে বসতি স্থাপন অবৈধ।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করছে। ফিলিস্তিন ইস্যুতে স্থায়ী সমাধানে পৌঁছাতে এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া চালু রেখে নিরাপত্তা পরিষদের প্রচেষ্টা এবং আরব শান্তি পরিকল্পনা, দ্য কোয়ার্টেট রোড ম্যাপ, মাদ্রিদ সম্মেলনের আলোকে জাতিসংঘ সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্বাস করি।

তিনি বলেন, আমরা ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের উপায় খুঁজতে একতাবদ্ধভাবে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ