রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পোপকে নৌকা উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল রাজধানীর বারিধারায় অবস্থিত ভ্যাটিক্যান দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিকালে সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান দূতাবাসে যান। এ সময় জাতিক জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পুত্রবধূ পেপ্পি সিদ্দিক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকালে আওয়ামী লীগের সভাপতি তাঁকে স্যুভেনির হিসেবে একটি নৌকা উপহার দেন।

এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় আশি হাজার ভক্তের অংশগ্রহণে এক প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ।

বিকালে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন।

তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সফরের শেষ দিন আগামীকাল শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনের পর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ। দুপুরের পর নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সেদিনই বিকাল ৫টায় ঢাকা ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

পোপ ফ্রান্সিস গতকাল বিকালে ঢাকায় আসেন। এদিনই তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে মিলিত হন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ