রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কম্বোডিয়ায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর পিস প্যালেসে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন নিজে পিস প্যালেসে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অভ্যর্থনা জানান।

স্থানীয় সময় সাড়ে ৮টায় এ অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সুসজ্জিত মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং কম্বোডিয়ার সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন তাদের মন্ত্রী পরিষদ সদস্যদের পরস্পরের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পিস প্যালেসে যাওয়ার পথে শত শত স্কুল শিক্ষার্থী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা নেড়ে এবং ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।

এরপর পিস প্যালেসে উভয় দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এবং হুন সেন কম্বোডিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে গতকাল রবিবার দুপুরের পরে তিনদিনের সরকারি সফরে কম্বোডিয়া এসে পৌঁছান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ