শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

জেরুজালেম রক্ষায় ওআইসি ও আরব লিগের জরুরি বৈঠক আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সম্ভাব্য ঘোষণা রুখতে আরব লিগ ও ওআইসিকে জরুরি সভার আয়োজন করতে আহবান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী রিয়াদ আল মালিকি এ আহবান জানান।

যুক্তরাষ্ট্র জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের প্রেক্ষিতে তিনি এ আহবান জানালেন।

ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রীর আহবানের পরপরই ফিলিস্তিনের একজন উর্ধ্বতর কূটনৈতিক আরব লিগ প্রধান আহমদ আবদুল গেইত এবং ওআইসি সেক্রেটারি জেনারেল ইউসুফ আল ওথাইমিনকে আনুষ্ঠানিকভাবে জরুরি সভা আহবানের অনুরোধ জানিয়েছেন।

জেরুজালেম নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত চলছে। ইসরাইল ও ফিলিস্তিন উভয়েই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে পেতে চায়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিলেন তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে হস্তান্তর করবেন।

সূত্র : আনাদলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ