মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আমীরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি  সাইয়্যেদ আরশাদ মাদানী৷

আজ (শুক্রবার) সকাল ৯.৩০ মিনিটে দারুল উলূম হাটহাজারীতে আগমন করেন তিনি৷ এ সময় তাকে অভ্যর্থনা জানান হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানীসহ জামিয়ার অন্যান্য উস্তাদবৃন্দ।

সাক্ষাতকালে পারস্পারিক আলোচনা বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী আওয়ার ইসলামকে জানান, মাদানী সাহেব আমীরে হেফাজতের শারীরিক অবস্থা জানতে চান। হাটহাজারী মাদরাসার তৎপরতা ও বর্তমান অবস্থা, হেফাজতের সফলতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

আমীরে হেফাজত মাদানী সাহেবের নিকট ভারতের অবস্থা সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান। এবং সম্প্রতি আসাম নাগরিকদের নিয়ে হওয়া মামলা সম্পর্কে জানতে চাইলে মাদানী সাহেব বলেন, জনগনের পক্ষেই রায় হয়েছে।

সাক্ষাৎপর্ব শেষ করেই সকাল সাড়ে দশটায় তিনি চট্টগ্রামের শোলকবহর মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

প্রসঙ্গত, ভারতের প্রভাবশালী আলেম আরশাদ মাদানী আট দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এই সফরে ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ইসলামী সম্মেলন ও ইসলাহী মজলিসে উপস্থিত হবেন তিনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ