রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জেরুসালেম ছাড়া ফিলিস্তিন হতে পারে না: কারজাভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
ডেস্ক

মিশরীয় ইসলামিক চিন্তাবিদ ইউসূফ আল-কারজাভি জেরুসালেম ইস্যুতে বলেছেন, জেরুসালেমকে ছাড়া কোনো ফিলিস্তিন হতে পারে না। মুসলিমরা কোথায় আছো?  সেইসব মুসলিম উম্মাহ কোথায়, যারা জেরুসালেমকে নিজের দাবি করো?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প কর্তৃক  জেরুসালেমকে ইসরাইলের  রাজধানী ঘোষণা করায়  এই ইসলামিক স্কলার এক টুইট বার্তায় বিশ্ব  মুসলিম ইম্মাহ  উদ্দেশ্যে এ কথা বলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় লেকচারে  জেরুসালেমকে ইসরাইলের নগ্ন হস্তক্ষেপ ও মার্কিন ষড়যন্ত্র থেকে রক্ষা করার আহবান জানান।

তিনি অারেক টুইট বার্তায় বলেন,  ট্রাম্পের এই হটকারী সিদ্ধান্তের পর মুসলিম বিশ্ব চুপ করে থাকতে পাারে না। বিশ্ব মুসলিম কেন আওয়াজ তুলছে না ? কেন বলছে না আমরা এই সিদ্ধান্ত মানি না।

তিনি মুসলিম বিশ্বের প্রতি আহবান জানিয়ে বলেন, জেরুসালেম শুুধু ফিলিল্তিনের নয়, গোটা মুসলিম বিশ্বের। আমাদেরকে এই সিদ্ধান্ত রুখে দিতে হবে।

এর আগে আল কারজাভি ‘জেরুসালেম বিশ্ব মুসলিম সমস্যা’ নামে একটি গ্রন্থও রচনা করে মুসলিম বিশ্বের নজর কেড়েছেন। এছাড়াও, ফিলিস্তিনে চলমান সংকট নিরসনের জন্য তার লিখিত  জেরুসালেম খ্যাত বইয়ে ‘সাত দফা’ কর্মসূচি দিয়েছেন।

এছাড়াও ড. কারজাভি বিভিন্ন সময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্ব জনমত তৈরির জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছেন।

প্রসঙ্গত,  হোয়াইট হাউসে এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জেরুসালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ট্রাম্পের এই হটকারী সিদ্ধান্ত কয়েক দশকের আমেরিকান নীতিকে বদলে দিয়েছে।

প্রেসিডেন্ট আরও ঘোষণা করেছেন, আমেরিকান দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই সিদ্ধান্তের মানে এই নয় যে আমেরিকা মধ্য প্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার থেকে সরে আসছে।

তিনি বলেছেন দীর্ঘ দিনের ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের অবসান ঘটাতে আমেরিকা দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন জানাতে প্রস্তুত যদি উভয় পক্ষ সেটাই চায়।

জেরুজালেম ইসরায়েলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেয়ার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে।

দ্বীনি কাজে পরস্পরকে শ্রদ্ধা ও মহব্বত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ