রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লেবাননে মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ; অফিস ভাংচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির জন্য ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে লেবাননের অধিবাসীরা সেদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষুব্ধ জনতা অফিসের বিভিন্ন জিনিস ভাংচুরও করেন। খবর ইকনা

সম্প্রতি ট্রাম্পের কালো রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাসের দরজা ভেঙ্গে ফেলে।

বিক্ষোভকারীরা বৈরুতের আওকার এলাকায় মার্কিন দূতাবাসের ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি সামলে নেই।

নিরাপত্তাকর্মীরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। উল্লেখ্য, এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আরব লীগের বৈঠকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির আহ্বানও জানান।

‘আমরা যা করছি তা নিয়ে আরব জাতিগুলো কোনোদিন গর্ব করতে পারবে না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ