মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

সুদের টাকা শোধ না করতে পারায় খামারির আত্মহত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের নকলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক মুরগির খামারি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার নাম সবুজ মিয়া (৩০)।

গত শুক্রবার রাতে নকলার মধ্য নকলা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ সবুজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সবুজের স্ত্রী নাছিমা জানান, তাঁর স্বামী মুরগির খামারের জন্য স্থানীয় শিববাড়ী বাজারের লাল মিয়া নামে এক দাদন ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এই দাদনের মাসিক সুদের হার ছিল ছয় হাজার টাকা।

ঘটনার দিন তাঁর সুদের টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু সুদের টাকা জোগাড় করতে না পারায় সবুজের ওপর চাপ দেন দাদন ব্যবসায়ী লাল মিয়া। এর ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সবুজ আত্মহত্যা করেন।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা নকলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বাক্কার জানান, সবুজের স্ত্রী ও আত্মীয়স্বজন অভিযোগ করেছেন সুদের টাকার জন্যই সবুজ আত্মহত্যা করেছেন। মৃত সবুজের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ