শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোন।

শনিবার (২৮ নভেম্বর) বারিধারা জোনের উদ্যোগে আয়োজিত এ মিছিলে সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বারিধারা জোনের সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হেফাজত নেতা মুফতি আজহারুল ইসলাম, মুফতি শরীফুল্লাহ, বনানী থানার সভাপতি মাওলানা মজিবুর রহমানসহ স্থানীয় নেতারা ও সংগঠনের কর্মীরা।

বিক্ষোভ মিছিল থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের বারিধারা জোনের নেতারা বলেন, দেশ ও জাতির স্বার্থে অন্যায়, নৈরাজ্য ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।

বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এমএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ