শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস

আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের অভিযোগে ৩৭ নারীকে আটক করেছে পুলিশ। তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে পকেটমারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (মিডিয়া) গাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আজহারীর ওয়াজ মাহফিলে আসা ৩৭ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা পকেটমারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

নারীদের অংশগ্রহণের সুবিধার্থে মাদরাসা মাঠের পাশের হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নারী অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের আশা, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ