মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এইচএসসি ফরম ফিলাপ বানিজ্য বন্ধে দনিয়া কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের নাম করে সরকারী নির্ধারিত ফি’র অতিরিক্ত উন্নয়ন ও কোচিং ফি বাবদ সাত হাজার পাঁচশত টাকা নির্ধারণের প্রতিবাদে ঢাকার শনির আখড়াস্থ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচী পালন করেছে।

এসময় কলেজ কর্তৃপক্ষের নির্দেশে রাস্তায় অবস্থানরত শিক্ষার্থীদের পুলিশ দিয়ে ধাওয়া করে কলেজের ভেতর আটকে রাখা হয়। পরে সকল শিক্ষার্থীদের শ্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে কর্তৃপক্ষ পুলিশ ফোর্স বাড়িয়ে দিয়ে কলেজ শিক্ষার্থীদের বের হবার পথ আটকে দেয় এবং তারা সিদ্ধান্ত জানাবে বলে অপেক্ষা করতে নির্দেশ দেয়।

শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে সিদ্ধান্ত জানতে দুপুর থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করে। সর্বশেষ কর্তৃপক্ষের নির্দেশে একজন শিক্ষক জানান,  আন্দোলন বন্ধ না করলে বোর্ডের ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দিবে বলে হুমকি দেয়।

এই মানববন্ধন কর্মসূচী করতে না দেওয়া এবং ফেল করিয়ে দেবার হুমকি প্রদানের প্রতিবাদে আগামীকাল পুনরায় কলেজের সকল শিক্ষার্থীরা প্রেসক্লাব এর সামনে সকাল ১০টায় মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ