মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যে দেশে প্রায় ৬০ কোটি সিসিটিভি ক্যামেরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিরাপত্তা কিংবা নজরদারি- যেভাবেই বলা হোক না কেন আধুনিক বিশ্বে এর অন্যতম অনুষঙ্গ সিসিটিভি ক্যামেরা। চীন তাই পরিকল্পনা নিয়েছে পুরো দেশকেই ক্যামেরার আওতায় নিয়ে আসার।গড়ে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় 'ক্যামেরা নজরদারি নেটওয়ার্ক'।

পুরো দেশে ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে প্রায় সতেরো কোটি ক্যামেরা। আর পরবর্তী তিন বছরে স্থাপনের পরিকল্পনা রয়েছে আরও প্রায় ৪০ কোটি সিসিটিভি ক্যামেরা। যেগুলো নিয়ন্ত্রণ করবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পুলিশ কন্ট্রোল রুম।

এই শহরের অধিবাসীদের প্রত্যেকের ছবিসহ তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত আছে। পুরো চীন জুড়েই স্থাপন করা ক্যামেরার রয়েছে বিশেষ দক্ষতা যাতে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কিছু ক্যামেরার মনোভাব বুঝতে পারার ক্ষমতা অর্থাৎ ফেস রিডিং দক্ষতা আছে।

আবার কিছু ক্যামেরা বয়স, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও লিঙ্গ সম্পর্কে ধারণা করতে পারে। চীনেই বহু কারখানায় তৈরি হচ্ছে মুখ দেখে সনাক্ত করতে পারে এমন ক্যামেরা। সূত্র: বিবিসি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ