রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাওলানা আবদুল বাছিত বরকতপুরীর ইন্তেকাল, শোকস্তব্ধ সিলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট বিভাগের কওমি মরদাসা শিক্ষাবোর্ড আজাদ দীনি এদারায়ে তালিম বাংলাদেশের দীর্ঘ দিনের মহাসচিব ও দরগাহ মাদরাসার মুহাদ্দিস, শা্ইখুল হাদিস মাওলানা আবদুল বাছিত বরকতপুরী ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার সন্ধ্যায় সিলেটে উপশহরে নিজের বাসায় স্টোক করলে মাওলানা আবদুল বাছিত বরকতপুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন বলে আওয়ার ইসলামকে জানান আজাদ দীনি এদারার রচনা ও প্রকাশনা সম্পাদক এনামুল হক।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর। তিনি সাত ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।

মাওলানা আবদুল বাছিত বরকতপুরী বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দীন ছিলেন। ইসলাম ও দীনি শিক্ষায় রেখেছেন অসামান্য অবদান। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরীর সভাপতি ছিলেন। জামিয়া গহরপুর অধ্যাপনায় নিয়োজিত ছিলেন বেশ কিছুদিন।

তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে সিলেটের সাধারণ মানুষ ধর্মপ্রাণ ও আলেম সমাজ।

এদিকে এক বার্তায় আজাদ দীনি এদারার সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন মরহুমের প্রতি। একই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

মরহুমের নামাজে জানাজা রোববার দুপুর ২ টা ৩০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ