রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘যে জাতি অনাহারে দিন কাটায় তাদের নেতা হয়ে আমি জন্মদিন করতে পারি না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জন্মদিন কোনো দিন পালন করেননি। কিন্তু কী কারণে তিনি জন্মদিন পালন করতেন না তা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু কোনোদিন নিজের জন্মদিন পালন করতেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি আমার জন্মদিন পালন করি না। যে জাতি অর্ধাহারে অনাহারে দিন কাটায়, কথায় কথায় গুলি করে হত্যা করা হয়, সে জাতির নেতা হিসেবে আমি জন্মদিন পালন করতে পারি না।’

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর প্রতিজ্ঞা ছিল বাঙালি জাতির সার্বিক মুক্তি। বাঙালি জাতির মুক্তির জন্য তিনি বারবার মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। মৃত্যুর ভয়ে তিনি থেমে থাকেননি, বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।

মঙ্গলবার ঢাকায় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত স্বর্ণ-কিশোরী জাতীয় কনভেনশন-২০১৭ এ বক্তৃতায় সারাদেশ থেকে আগত প্রায় ৫ হাজার কিশোরীর উদ্দেশ্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য এক কাতারে দাঁড় করিয়েছিল। তিনি বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য জীবনের বহুদিন জেলে কাটিয়েছেন। জেল-জুলুম তাকে দাবিয়ে রাখতে পারেনি।

তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তান সৃষ্টির পর তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বলেছিলেন, ‘পাকিস্তান বাঙালিদের জন্য সৃষ্টি হয়নি। বাঙালিদের নিজেদের ভাগ্য নিজেদের নির্ধারণ করতে হবে।’

‘১৯৪৮ সাল থেকেই পরিকল্পিতভাবে তিনি (বঙ্গবন্ধু) দেশের স্বাধীনতার জন্য ধীরে ধীরে জাতিকে এগিয়ে নিয়ে গেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন, ১৯৫৬ সালে শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন, ১৯৬৭ সালে গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ তারই ধারাবাহিকতা,’-যোগ করেন বাণিজ্যমন্ত্রী ।

স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিইও ফারজানা ব্রাউনিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন। সূত্র : জাগো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ