মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিলেট আলিয়া মাদরাসার পাশে পাবলিক টয়লেট নির্মাণ বন্ধে মেয়রের আশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সিলেট সরকারি আলিয়া মাদরাসার পাশে পাবলিক টয়লেট নির্মাণ বন্ধের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ।

সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল হাদীর মধ্যস্থতায় নগর ভবনে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের সাথে ঘন্টা ব্যাপী বৈঠক শেষে তিনি এ আশ্বাস দেন।

তিনি বলেন, সিলেট সরকারি আলিয়া মাদরাসা একটি প্রাচীন ও স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসার দেয়াল ভেঙ্গে পাবলিক টয়লেট নির্মাণ এখন বন্ধ আছে। ধর্মীয় শিক্ষার শত বছরের পুরনো এই প্রতিষ্ঠানে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে না।

উল্লেখ্য, সম্প্রতি ওয়াটার এইড নামে একটি এনজিওর সহায়তায় সিভিল সার্জন ও মাদরাসার অভ্যন্তরে পাবলিক টয়লেট নির্মাণের সিদ্ধান্ত নেয় সিলেট সিটি কর্পোরেশন।

দেয়াল ভেঙ্গে মাদরাসার পরিবেশ নষ্ট করে টয়লেট নির্মাণের উদ্যোগ নেয়ায় মাদরাসা কৃর্তপক্ষ ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে বিক্ষোভ প্রদর্শনও হয়।

বৈঠকে উপস্থিত শিক্ষার্থীরা জানান, পরিস্থিতি বিবেচনা করে মাদরাসার ঐতিহ্য ও সম্মান রক্ষার্থে সিটি মেয়র আরিফুল হক চৌধূরী টয়লেট নির্মাণ কাজ বন্ধের আশ্বাস দিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ