মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চিনা পুলিশের নির্যাতনে আল আজহারের দুই শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

চিনা পুলিশের হেফাজতে থাকা আল আজহার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা চিনের জিংজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের সদস্য।

শিক্ষার্থীদ্বয় মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এ বছরই লেখাপড়া শেষ করে চিনে ফিরেছিলো।

চিনা কর্তৃপক্ষ বিদেশে অবস্থানরত সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়কে দেশে ফেরার আহবান জানানোর পর তারা মিসর থেকে চিনে ফিরে আসে।

নিহত দুই শিক্ষার্থীর নাম আবদুস সালাম মামাত ও ইয়াসিন জান। তারা উভয়-ই জিংজিয়াংয়ের কোরলাস সিটির অধিবাসী।

জিংজিয়াংয়ের প্রাদেশিক কর্তৃপক্ষ এ বছরের শুরুতে বিদেশে অবস্থানরত উইঘুর মুসলিম সম্প্রদায়কে দেশে ফিরে রেজিস্ট্রেশন করার আহবান জানায়। সে প্রেক্ষিতে মামাত জানুয়ারিতে এবং ইয়াসিন জান এপ্রিলে ফিরে আসে।

গত আগস্টে উইঘুরে পরিচালিত এক অভিযানের সময় পুলিশ কোনো কারণ দর্শানো ব্যতীত তাদের গ্রেফতার করে এবং আটক করে রাখে। শেষ পর্যন্ত পুলিশ হেফাজতে তাদের মৃত্যু হয়।

এ সময় চরমপন্থী অভিযোগে বহু উইঘুর মুসলিমকে গ্রেফতার করে পুলিশ।

কোরালাস সিটির অধিবাসীগণ দাবি করছেন, এ দুই মুসলিমকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে।

মামাত কোরালাস সিটি গ্রান্ড মসজিদের ইমামের ছেলে।

সূত্র : মিডল ইস্ট মনিটর